২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: টিপ্পন কারাগারে

দু’দফায় ১১দিন জিজ্ঞাসাবাদের পর নরসিংদীর মেয়র লোকমান হোসেন হত্যায় গ্রেপ্তার মাসুদুর রহমান টিপ্পন ওরফে পঙ্কাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

নরসিংদী, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু’দফায় ১১দিন জিজ্ঞাসাবাদের পর নরসিংদীর মেয়র লোকমান হোসেন হত্যায় গ্রেপ্তার মাসুদুর রহমান টিপ্পন ওরফে পঙ্কাকে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার একদিন আগে শুক্রবার বিকালে তাকে জেলা কারাগারে পাঠানো হলো। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর মামুনুর রশিদ ম-ল জানান, গত ১৪ নভেম্বর তাকে প্রথমে ৮ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়া হয়। পরে ২২ নভেম্বর আরো চার দিনের রিমান্ডে নেওয়া হয়। কিন্তু একদিন আগে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্তে বেশ অগ্রগতি হয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানান। গত ১ নভেম্বর জেলা শহরে মুখোশধারীদের গুলিতে নরসিংদীর মেয়র লোকমান হোসেন নিহত হন। এ ঘটনায় তার ভাই কামরুজ্জামান বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা করেন। আসামিদের বেশিরভাগই আওয়ামী লীগ নেতাকর্মী। এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১১ ঘ.