জয়পুরহাট, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট সদর উপজেলায় জামালগঞ্জ-দুর্গাদহ সড়কে সোমবার সকালে ট্রাক্টরের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত শ্যাম হোসেনের (৬০) বাড়ি সদর উপজেলার ভগবানপুর গ্রামে।
জয়পুরহাট সদর থানার ওসি আবু হেনা মোস্তাফা কামাল জানান, সকাল ১০টার দিকে রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাপায় মারাত্মক আহত হন শ্যাম হোসেন। জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
তিনি আরো জানান, এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাক্টরটি জ্বালিয়ে দিয়েছে।
ট্রাক্টরের চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯১৩ ঘ.
bdnews24