২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাই মটর সাইকেলসহ গ্রেপ্তার ৬

নোয়াখালী, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম নগরীতে টানা চার দিন অভিযান চালিয়ে তিনটি চোরাই মটর সাইকেলসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম নগরীতে টানা চার দিন অভিযান চালিয়ে তিনটি চোরাই মটর সাইকেলসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার নগরীর বন্দর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর শুক্কুর (৩০), মো. বিপ্লব (২৪), মো. রাজু (২৪), আলী মর্তুজা (৩০), আনোয়ার হোসেন সুমন (২১) ও মো. আলমগীর (২১)। অভিযান পরিচালনাকারী বন্দর থানার উপপরিদর্শক মো. কাওছার উদ্দিন চৌধুরী জানান, একটি মটর সাইকেল চুরির সূত্র ধরে নগরীর নিমতলা এলাকা থেকে আব্দুর শুক্কুর ও বিপ্লবকে পগ্রপ্তারের পর তাদের দেওয়া তথ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়। “গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে একটি মটর সাইকেল উদ্ধার করি। পরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার বসুরহাট বাজার থেকে মর্তুজা, সুমন ও আলমগীরকে গ্রেপ্তার করি,” বলেন তিনি। এরপর তাদের দেওয়া তথ্যে অন্য দুটি মটর সাইকেল উদ্ধার করা হয় বলে কাওছার জানান। তিনি বলেন, সংঘবদ্ধ এ চক্রে নারীসহ মোট ৪১ জন সদস্য রয়েছে বলে তারা জানিয়েছে। এ ঘটনায় বন্দর থানায দুটি মামলা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরআরডি/এমআই/১৮৫৫ ঘ.