২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

চাঁদপুর, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত। রোববার জেলা ও দায়রা জজ মো. সফিকুল করিম এ রায় দেন। রায়ে নিহতের পরিবারকে নগদ দুইলাখ টাকা ক্ষতিপূরণ দিতেও বলা হয়। দণ্ডিত সেলিম ওরফে সারোয়ারের বাড়ি রাজবাড়ি জেলায়। তিনি এখন কারাগারে রয়েছেন। অভিযুক্ত অপর দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়। চাঁদপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আমান উল্লাহ জানান, ২০০৩ সালের ২৪ মে জেলার শাহরাস্তি উপজেলার ভেন্নাইয়া গ্রামে একটি প্রাইভেটকারে যাচ্ছিলেন সেলিম ওরফে সারোয়ার, আমির হোসেন ও মোখলেছুর রহমান। তাদের কারের ধাক্কায় সাইকেল আরোহী মো. মাসুদ আহত হলে এলাকাবাসী কারসহ তিনজনকে আটক করে। এ সময় দু'পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সেলিম নিজের পিস্তল দিয়ে গুলি করলে মাসুদ নিহত হন। এ ঘটনায় শাহরাস্তি থানায় মামলা হয়। পরে ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৮ ঘ.