চট্টগ্রাম, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন হোটেল-রেস্টুরেন্ট পরিচালনা করার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে কোতোয়ালী থানার লয়েল রোড এলাকায় বাংলাদেশ হোটেল এন্ড রেস্টুরেন্ট, হোটেল আদর, হোটেল শারমিন, রহমান বোর্ডিং, দি কর্ণফুলী হোটেল ও নিউ ঢাকা হোটেল থেকে ৫ হাজার টাকা করে এবং নগরীর আন্দরকিল্লা মোড়ের হোটেল জামানের ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাইয়ের সমন্বয়ে রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মোট ৭টি হোটেল ও রেস্টুরেন্টকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে র্যাব-৭ এর একটি দল সহায়তা করে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. ছাইদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/পিডি/১৭১৪ ঘ.
bdnews24