২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলনের বিরুদ্ধে আরেকটি মামলা

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে চাঁদপুরে আরেকটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 06:01 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

চাঁদপুর, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে চাঁদপুরে আরেকটি মামলা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে শুক্রবার রাতে কচুয়া থানায় মামলাটি দায়ের করেন দক্ষিণ গোহাট ইউনিয়নের নওপুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. মানিক হোসেন। মামলায় মিলনসহ ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। কচুয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুনুর রশিদ বলেন, রাত ১০টায় মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০০১ সালের ১৩ অক্টোবর মিলনসহ তার দলীয় লোকজন মানিকের কাছে পাঁচলাখ টাকা চাঁদা দাবি করেছেন। তা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করেন তারা। সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এটি নিয়ে চাঁদপুরের কচুয়া, সদর থানা এবং আদালতে ৩১টি মামলা হয়েছে। এরমধ্যে ৩০টিতে তিনি জামিনে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩৪৮ ঘ.