২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে দুই খুনের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৃহস্পতিবার রাতে দুই যুবক খুনের ঘটনায় এক ইউপি সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 05:16 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১৯ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৃহস্পতিবার রাতে দুই যুবক খুনের ঘটনায় এক ইউপি সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। শুক্রবার রাতে সোনারগাঁও থানায় মামলাটি দায়ের করেন নিহত আলামিনের ভাই মোবারক হোসেন। মামলায় জামপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস সালামসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, ইউপি সদস্য আব্দুস সালাম ও তার লোকজন এলাকায় মাদক ব্যবসা ও আসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। আলামিন ও তার বন্ধু আল-আমিন এর প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তাদের হত্যা করে আব্দুস সালামের লোকজন। নিহত দু'জন কৃষিকাজ করতেন বলেও এজাহারে উল্লেখ করা হয়। সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী জানান, ঘটনার তদন্ত করে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। ঘটনার পরপরই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে আব্দুস সালাম এখনো ধরা পড়েনি, বলেন তিনি। বৃহস্পতিবার রাতে সোনারগাঁওয়ের প্যাচাইন এলাকায় দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। অপর ঘটনায় রূপনগর গ্রামে ডাকাত সন্দেহে পিটিয়ে মেরেছে জনতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১২ ঘ.