মুন্সীগঞ্জ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ সদর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় শহরের সিপাহীপাড়ায় এই বিস্ফোরণে নিহত রমিজ শেখ (৫৫) সদর উপজেলার মালিগাঁও গ্রামের বাসিন্দা।
সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এক বেলুন বিক্রেতা গ্যাস সিলিন্ডারসহ ভ্যান রেখে খেতে গিয়েছিল। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হলে সিলিন্ডারটি টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ে চারদিকে।
একটি টুকরা পথচারী রমিজকে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ সময় দাঁড়ানো কয়েকটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রমিজের লাশটি উদ্ধার করে পুলিশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দুর্ঘটনার পর বেলুন বিক্রেতা পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২০০০ ঘ.
bdnews24