২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০

সুনামগঞ্জের ছাতকে তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 03:24 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

সুনামগঞ্জ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ছাতকে তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দিঘলী ও ভেরাজপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ১২ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের ছাতক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে ছাতক থানার ওসি শাহ জালাল মুন্সি জানান, দিঘলী গ্রামের রুবেল মিয়ার সঙ্গে ভেরাজপুর গ্রামের সমশের আলীর গায়ে ধাক্কা লাগা নিয়ে নতুনবাজার এলাকায় দু'জনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে দুই গ্রামবাসী দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ থাকলে শত শত যানবাহন আটকা পড়ে। ছাতক থানার ওসি শাহ জালাল মুন্সি জানান, পুলিশ সংঘর্ষ থামাতে চার রাউন্ড টিয়ার গ্যাস সেল ছোঁড়ে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১১৮ ঘ.