রিপনচন্দ্র মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
মাদারীপুর, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশি মাছের শুটকি পাল্টে দিয়েছে মাদারীপুরের রাজৈর উপজেলার লখন্ডা গ্রামের নি¤œ আয়ের মানুষের অর্থনৈতিক চিত্র।
মাদারীপুরের রাজৈর উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরের গ্রাম লখন্ডা। এলাকার বাঘিয়ার বিল ও লাউসার খাল থেকে ভেসাল (এক ধরনের মাছ ধরার জাল) দিয়ে নানা পদের দেশি মাছ ধরে গ্রামের দরিদ্র মানুষ।
পুঁটি, খলসে, টেংরা, বেলে এসব মাছের শুটকি করে এই মৌসুমী মৎসজীবীরা।
আশ্বিনের প্রথম দিকে শুটকি করা শুরু হয়। বাজারে যেতে থাকে মাসের শেষে।
লখন্ডা গ্রামের রতন বালা বলেন, "আমরা ২০/২৫ বছর ধরে বাঘিয়ার বিল থেকে প্রতি বছর আশ্বিন মাসে দেশি মাছ ধরে শুটকি করে বিক্রি করি। এখন প্রতিমন শুটকির দাম ১৫/১৬ হাজার টাকা।"
বাগিয়ার বিল থেকে ভেসাল দিয়ে মাছ ধরতে তাদের কোনো টাকা লাগে লাগে না। তাই নিজেদের শ্রমের হিসাব ছাড়া পুরোটাই তাদের লাভ।
শুধু রতন বালাই নয় ওই গ্রামের মানিক, কিরণসহ কয়েশ' যুবক খাল-বিলের মাছের শুটকি বেচে এখন স্বচ্ছল।
মাদারীপুরের মৎস্য আড়তদার সমিতির সভাপতি মো. মোসলেম মাতুব্বর বলেন, রাজৈরের লখন্ডা গ্রামের এই মৌসুমী মৎস্যজীবীদের কাছ থেকে কিনে ঢাকাসহ বিভিন্ন জেলায় শুটকি চালান দেন তারা।
তিনি বলেন, "প্রতিমন শুটকি ১৫/১৬ হাজার টাকায় শুটকি কিনে তা ১৭/১৮ হাজার টাকায় বিক্রি করি।"
সড়ক না থাকায় বর্ষা মৌসুমে নৌকা দিয়ে চলাচল করলেও অন্য সময় পায়ে হেঁটেই কোটালিপাড়া বা রাজৈর উপজেলা সদরের সঙ্গে তাদের যোগাযোগ রক্ষা করতে হয় বলে জানান লখন্ডা গ্রামের এই মৎস্যজীবীরা।
বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৪৫ ঘ.
bdnews24