চট্টগ্রাম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরী ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ দুটি চোরাই মটরসাইকেলসহ নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- পুতু, জাহাঙ্গীর, জামিল, সেলিম, মামুন, সেলিম (২), তারেক, রহমত ও মিজান।
নগরীর বাকলিয়া থানার অপারেটর মোহাম্মদ অরমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে দুটি চোরাই মটর সাইকেলসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর চান্দাঁও ও বাকলিয়া থানাধীন এলাকায় অভিযান চালিয়ে অন্য সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় নগরীর বাকলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/১৪০৬ ঘ.
bdnews24