২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: সেলিম আরো ৪ দিনের রিমান্ডে

পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার মো. সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য আরো চার দিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 10:40 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

নরসিংদী, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার মো. সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য আরো চার দিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। টানা পাঁচ দিন জিজ্ঞাসাবাদের পর সেলিমকে আরো পাঁচ দিন হেফাজতে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মামুনূর রশিদ মণ্ডল। শুনানি শেষে বৃহস্পতিবার বিচার বিভাগীয় হাকিম নিতাই চন্দ্র সাহা চার দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। প্রথম দফা জিজ্ঞাসাবাদের পর সেলিমকে বৃহস্পতিবারই আদালতে হাজির করা হয়। এরপর তাকে আবার পুলিশ হেফাজতে নেওয়া হয়। নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হত্যাকাণ্ডের ১১ দিন পর গত ১২ নভেম্বর গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয় সেলিমকে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ পর্যন্ত সেলিমসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুজন হলেন নরসিংদী শহর যুবলীগ সভাপতি আশরাফুল সরকার ও মাসুদুর রহমান টিপন ওরফে পঙ্কা। লোকমানের ভাই মো. কামরুজ্জামান যে মামলাটি করেছেন, তাতে এদের মধ্যে শুধু আশরাফের নাম রয়েছে। মামলার ১৪ আসামির অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৫ ঘ.