মাদারীপুর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় এক সৌদি প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে সত্যব্রতী গ্রামে নিজ বাড়ির সামনে রিপন শেখে (৩৫) নামে ওই প্রবাসীর লাশ পাওয়া যায়।
রিপনের মা আলেয়া বেগম জানান, রিপন দীর্ঘদিন সৌদি আরবে থেকে সম্প্রতি বাড়ি আসেন। সৌদি আরব থাকাকালে তিনি স্ত্রী শাহিনুর বেগমের নামে টাকা পাঠাতেন।
দেশে এসে জানতে পারেন শাহিনুর ও তার চাচাতো ভাই সোহেল তালুকদারের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে।
আলেয়া বেগম অভিযোগ করেন, "স্ত্রীর কাছে পাঠানো টাকার হিসাব চাওয়ায় রিপনকে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়েছে শাহিনুর ও তার বাবার পরিবার।"
রিপনের ভাই রফিক শেখ অভিযোগ করেন, শাহিনুর ও তার চাচাতো ভাই সোহেল তালুকদার পরিকল্পিতভাবে এ হত্যাকা- ঘটিয়েছে।
ঘটনার পর থেকে সোহেল তালুকদার পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
রাজৈর থানার ওসি মো. নওশের আলী বলেন, সকাল ১০টার দিকে রিপন শেখের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯২৪ ঘ.
bdnews24