২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন বন্ধ

ক¤েপ্রসার ত্র"টির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় সকাল থেকে উৎপাদন বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 08:07 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক¤েপ্রসার ত্র"টির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় সকাল থেকে উৎপাদন বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বলছে, মেরামত শেষে উৎপাদনে আসতে কমপক্ষে চার দিন সময় লাগবে। চলতি অর্থ বছরের ৫ মাসে কারখানাটিতে এ নিয়ে ছয়বার উৎপাদন বন্ধ হলো। সর্বশেষ গত ৬ অক্টোবর অ্যামোনিয়া প্লান্টের স্টিমরান লিকেজ হলে উৎপাদন বন্ধ হয়ে পড়েছিলো। কারখানার ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহাম্মেদ বলেন, "বুধবার সকাল ৯টার দিকে কারখানার কার্বন ডাই অক্সাইড ক¤েপ্রসারে অতিরিক্তি কম্পনের কারণে ক্রটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়। পুরোপুরি মেরামত শেষে উৎপাদনে আসতে আরো চার দিনের মতো সময় লাগবে।" এতে প্রতিদিন আড়াই কোটি টাকা মূল্যের প্রায় ১ হাজার ৪শ' মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে। বর্তমানে এ কারখানায় ৭৮ হাজার ২৯ মেট্রিক টন সার মজুদ রয়েছে। তবে কারখানার উৎপাদন বন্ধ থাকলেও পর্যাপ্ত পরিমাণ সার মজুদ থাকায় আপাতত সার সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৪০৬ ঘ.