গাজীপুর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে কাপাসিয়া উজেলায় একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-নান্দাইল সড়কে টোক ইউনিয়নের উজলি এলাকায় এ ডাকাতি হয়।
এ সময় ডাকাতদের ছুিরকাঘাত ও মারধোরে আহত হন বাসের চালক সফিউদ্দিন (৩৮), সহকারী হৃদয় (২২), ক্যাশ কালেক্টর সাব্বির আহমেদ (৩০), চেকার নুর চাঁন (২৮)।
তাদের কাপাসিয়ার জোবাইদা হাসাপাতালে পাঠানো হয়েছে।
ডাকাতরা বাসটির ক্যাশবাক্সে রক্ষিত নগদ আড়াইলাখ টাকাসহ যাত্রীদের মোবাইল ফোন সেট ও মূল্যবান সামগ্রী লুট করেছে।
বাসটির যাত্রী ময়মনসিংহের কেন্দুয়ার জসিম উদ্দিন ও ঈশ্বরগঞ্জের মিজানুর রহমান জীবন জানান, যাত্রীবেশে ডাকাতরা টিকেট কেটে বাসে ওঠে। উজলি এলাকায় পৌঁছলে তার চালককে ছুরিকাঘাত করে বাসের নিয়ন্ত্রণ নেয়।
লুটপাট শেষে তারা কাপাসিয়ার টোক এলাকার পাথরঘাটা ব্রিজের কাছে বাস থেকে নেমে পড়ে।
জালসিঁড়ি নামের ওই পরিবহনের চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদি সাংবাদিকদের জানান, বিভিন্ন কাউন্টার থেকে প্রায় আড়াই লাখ টাকা সংগ্রহ করে নিয়ে আসার পথে ডাকাতরা তা লুট করেছে।
কাপাসিয়া থানার ওসি জামাল উদ্দিন মীর হামলা ও লুটের কথা কথা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৮ ঘ.
bdnews24