২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় ২ চাচাতো ভাইয়ের ফাঁসি

একটি হত্যা মামলায় নিহতের দুই চাচাতো ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছে খুলনার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 05:13 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

খুলনা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় নিহতের দুই চাচাতো ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছে খুলনার একটি আদালত। এছাড়া ওই দুইজনের স্ত্রীদের যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়। এ দু'জনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাভোগও করতে হবে। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল মান্নান এই রায় দেন। ফাঁসির দ- পাওয়া দু'জন হলেন ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বাদুড়িয়া গ্রামের মো. দাউদ মোল্লা (৪০) ও সামছের মোল্লা (৩২)। আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবন দ-িত দু'জন হলেন দাউদ মোল্লার স্ত্রী লাহেলা বিবি (২৮) এবং সামছের মোল¬ার স্ত্রী পারভীন (২৪)। রায় ঘোষণার সময় চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন। সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) এম এম সাজ্জাদ আলী জানান, ২০০৫ সালের ২২ অগাস্ট সকালে আবদুর রাজ্জাক মোল্লা (৪০) বাদুড়িয়া গ্রামের বাড়ি থেকে বের হয়ে আমজাদের দোকানে যাচ্ছিলেন। ওই দোকানের সামনে আগে থেকে অবস্থান নেওয়া তার দুই চাচাতে ভাই দাউদ ও সামছের তাকে প্রথমে কিলঘুষি মারে। পরে লাঠি ও শাবল দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী হালিমা খাতুনকেও মারধর করে তারা। এ সময় লাহেলা ও পারভীন তাদের স্বামীদের সহায়তা করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুর রাজ্জাক মোল্লার মৃত্যু হয়েছে জানান। ঘটনার রাতে নিহতের স্ত্রী হালিমা খাতুন বাদী হয়ে এ চারজনকে আসামি করে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৪ ঘ.