২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ প্রতিদিন ছাড়লেন শাহজাহান সরদার

দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক শাহজাহান সরদার পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক শাহজাহান সরদার পদত্যাগ করেছেন। তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যক্তিগত কারণেই তার এ সিদ্ধান্ত। শাহজাহান সরদার বাংলাদেশ প্রতিদিন-এর আগে দৈনিক যুগান্তরের উপসম্পাদক ছিলেন। তিনি বহু দিন দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি। বাংলাদেশ প্রতিদিন বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। দৈনিক কালের কণ্ঠ এবং দি ডেইলি সানও একই প্রতিষ্ঠানের। কালের কণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক আবেদ খানও এর আগে পদত্যাগ করেন। পত্রিকা বাজারে আসার আগেই পদত্যাগ করেন ডেইলি সান'র সম্পাদক হাসান শাহরিয়ার। এদিকে ইস্ট ওয়েস্ট মিডিয়া জানিয়েছে, শাহজাহান সরদারের পদত্যাগের পর নির্বাহী সম্পাদক নঈম নিজামকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেয়েছেন পত্রিকাটির উপসম্পাদক পীর হাবিবুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এএসটি/এএল/২১১৬ ঘ.