চট্টগ্রাম, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহত সগীর আহমেদ (৪৩) একটি মটর সাইকেলে ছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে একটি বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানিয়েছে।
সগীর ভাটিয়ারীর কদমরসুল এলাকার উত্তর জাহানাবাদ গ্রামের আবুল খায়েররে ছেলে। তিনি এলাকায় লোহার ব্যবসা করতেন।
মহাসড়ক পুলিশের বার আউলিয়া ফাঁড়ির উপপরিদর্শক মো. হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চয়েস পরিবহনের চট্টগ্রামমুখী একটি বাসের ধাক্কায় বিপরীতমুখী মটর সাইকেলের আরোহী সগীর ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও পুলিশ বাসটি আটক করেছে।
একদিন আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ইসমাইল কার্পেট এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মটর সাইকেল আরোহী নিহত ও অন্য একজন আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৫১৫ ঘ.
bdnews24