ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজ্ঞাপনশিল্পী তাহিয়া তাবাসসুম আদৃতা হত্যার কথা স্বীকার করে ঢাকার মহানগর হাকিম মো. এরফানউল্লাহর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আশীষ কর্মকার ওরফে রেহান।
রোববার জবানবন্দি শেষে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের মোহাম্মদপুর থানা এবং কাফরুল থানা এলাকার সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক তাহেরা বেগম এবং উপপরিদর্শক মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এদিন দুপুর থেকে বিকাল পর্যন্ত রেহান বিচারকের কাছে আদৃতা হত্যার বিস্তারিত বর্ণনা দেন।
রেহানকে বৃহষ্পতিবার মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য পরের দিন হেফাজতে (রিমান্ডে) নেয়।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র।
গত ৩১ অক্টোবর রাতে পুলিশ মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাড়ির চার তলার চিলেকোঠা থেকে আদৃতার লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২১২৭ ঘ.
bdnews24