ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৩৯৮টি থানায় নিজেদের নেটওয়ার্ক স্থাপনের কথা জানিয়েছেন মোবাইল ফোন অপারেটিং কোম্পানি এয়ারটেল।
রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেটওয়ার্ক স¤প্রসারণ কার্যক্রমের আওতায় আরো ১০০০টি নতুন সাইট স্থাপনের মধ্য দিয়ে ৩৯৮টি থানা এবং ২১৫৮টি ইউনিয়ন এয়ারটেলের নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হয়েছে।
গত কয়েক মাস ধরে এ নেটওয়ার্ক স¤প্রসারণের কাজ চলছে বলে প্রতিষ্ঠানটি জানায়।
এ বিষয়ে এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট বলেন, "তুলনামূলকভাবে কম সময়ের মধ্যে এয়ারটেল সফলতা লাভ করেছে। এদেশের ৫০ লক্ষাধিক গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে সাশ্রয়ী, অভিনব ও জীবন যাত্রার মান উন্নয়নকারী সেবা প্রদানের অঙ্গীকার বজায় রেখে আমরা প্রতিনিয়ত অগ্রসর হচ্ছি।"
২০১২ সালের মার্চের মধ্যে নেটওয়ার্ক আরো বিস্তৃত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে এয়ারটেল।
বিশ্বের অন্যতম প্রধান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেলের এশিয়া ও আফ্রিকা জুড়ে ১৯টি দেশে কার্যক্রম রয়েছে। বিশ্বব্যাপী ভারতী এয়ারটেলের মোট গ্রাহক সংখ্যা ২৩ কোটি ৩০ লাখ বলে প্রতিষ্ঠানটি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০২ ঘ.
bdnews24