শেরপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের শ্রীবরদী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল ৩টার দিকে এ সংঘর্ষে নিহত হন গড়জরিপা ইউনিয়নের শৈলারপাড় গ্রামের আব্দুল মজিদ (৬৫)।
শ্রীবরদী থানার ওসি মোস্তাছিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন থেকে একটি জমি নিয়ে গ্রামের মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে পাশের জমি মালিক ইউনুছ আলীর বিরোধ চলছিল।
বিরোধ নিষ্পত্তির জন্য জমি পরিমাপের সময় দু'পক্ষের মধ্যে হইচই শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের নিক্ষিপ্ত ইট এসে আব্দুল মজিদের বুকে পড়লে তিনি গুরুতর আহত হন। শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, হত্যা-ে জড়িত অভিযোগে পুলিশ ঘটনাস্থল অজুফা খাতুন নামের এক মহিলাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের নাম জানা যায়নি।
এ ব্যাপারে নিহতের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২১ ঘ.
bdnews24