২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের টুপি কেনা হলো না রিয়াজের

ঈদের নামাজের জন্য টুপি কিনতে গিয়ে ঝিনাইদহ সদরের রিয়াজ বিশ্বাস নামের এ তরুণ দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2011, 02:46 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঝিনাইদহ, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের নামাজের জন্য টুপি কিনতে গিয়ে ঝিনাইদহ সদরের রিয়াজ বিশ্বাস নামের এ তরুণ দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার সকালে ঝিনাইদহ-মাগুরা সহাসড়কের মধুপুরে এ দুর্ঘটনায় নিহত রিয়াজ (১৯) দুর্গানারায়ণপুর পুটিয়া গ্রামের এবাদত হোসেন বিশ্বাসের ছেলে। সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম মোল্লা জানান, সকালে ঈদের জামাতে নামাজ পড়তে যাওয়ার আগে রিয়াজ মোটরসাইকেলে করে মধুপুর বাজারে টুপি কিনতে যাচ্ছিলেন। এ সময় মাগুরাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২০৩৮ ঘ.