খাগড়াছড়ি, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আগুনে দেড়শ'রও বেশি বসত বাড়ি ও দোকান ঘর পুড়ে গেছে।
রোববার দুপুর ২টার দিকে বাবুছড়া বাজারে একটি চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে বলে পুলিশ জানিয়েছে।
দীঘিনালা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন (টিটু) জানান, আগুন লাগার খবর দিলেও ফায়ার সার্ভিসের লোকজন সময়মতো আসেনি।
"ঘরবাড়ি ও দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যাওয়ার পরই তারা ঘটনাস্থলে পৌঁছে," বলেন এই পুলিশ কর্মকর্তা।
ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে তিনি আরো বলেন, আগুনে ১১০টি দোকান ও ৪৭টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৮ ঘ.
bdnews24