টাঙ্গাইল, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হন চারজন।
দেওভোগ এলাকায় শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
হতাহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জাপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি ট্রেন দেওভোগ পৌঁছলে রেল লাইনের ওপর দিয়ে যাওয়া তারে লেগে ছাদের সাতযাত্রী পড়ে যান।
এতে ঘটনাস্থলে দুইজন এবং কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৩ ঘ.
bdnews24