২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবন বিহারে কঠিন চীবর দান সমাপ্ত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙামাটির রাজবন বিহারে দু'দিনব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠান শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 05:38 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

রাঙামাটি, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙামাটির রাজবন বিহারে দু'দিনব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠান শেষ হয়েছে। বৃহস্পতিবার রংবস্ত্র (চীবরর) তৈরি শুরু করে শেষ হয় শুক্রবার দুপুরে। এরপর এ বস্ত্র ভিক্ষু সংঘের উদ্দেশে উৎসর্গ ও দান করা হয়। দুপুরের মধ্যে রাজবন বিহার মাঠ শত শত ধর্মপ্রাণ নরনারীর অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে ওঠে। ২৪ ঘণ্টা আগে তুলা থেকে চরকায় সূতা কেটে প্রস্তুত করা শুরু হয় রংবস্ত্র (চীবর)। বেলা আড়াইটার দিকে বাজনা বাজিয়ে অনুষ্ঠানস্থলে এই চীবর নিয়ে আসা হয়। এরপর পরম শ্রদ্ধেয় বনভান্তে তার শিষ্যম-লীসহ অনুষ্ঠানস্থলে এসে আসন গ্রহণ করেন। এরপর সমবেত নরনারী পঞ্চশীল গ্রহণ এবং প্রস্তুত চীবর ভিক্ষু সংঘের উদ্দেশে উৎসর্গ ও দান করেন। রাজবন বিহারের অধ্যক্ষ ও ধর্মীয় গুরু অরহৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) ভক্তদের উদ্দেশে বলেন, অজ্ঞান, মিথ্যা পরিহার করে কুশল চিত্ত, সম্মুখ জ্ঞান, ভগবান বুদ্ধের নীতি ও উপদেশ পালন করতে পারলে ইহকাল ও পরকালে পরম সুখ-শান্তি ও নির্বান লাভ করা সম্ভব। তাই হিংসা, লোভ, মোহ ও অজ্ঞান থেকে মহামুক্ত হয়ে বুদ্ধের নীতি ও উপদেশ মেনে চলার আহ্বান জানান তিনি। এদিকে অনুষ্ঠানে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার পাঠানো শুভেচ্ছা বাণী জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান বন ভান্তের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বিশেষ প্রার্থনা পাঠ করেন রাজবন বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান। বক্তব্য দেন শিল্পমন্ত্রী দীলিপ বড়–য়া, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৪ ঘ.