নাটোর, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল দিয়ে মাছ ধরার সময় নদীতে ডুবে এক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে নাটোরের সিংড়া উপজেলার রাণিনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
ভূগোল বিভাগের ২য় বর্ষের ছাত্র মো. সেলিম হোসেন (২০) রানীনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
আইয়ুব আলী সাংবাদিকদের জানান, বিকাল ৪টার দিকে সেলিম স্থানীয় বারনই নদীতে সুতি জাল দিয়ে মাছ ধরতে যায়। এক পর্যায়ে জালে আটকা পড়ে তিনি নদীর স্রোতে তলিয়ে যান।
প্রায় একঘণ্টা পর স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৯ ঘ.
bdnews24