কক্সবাজার, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কক্সবাজার শহরতলীর কলাতলী আদর্শ গ্রামে বৃহস্পবিার রাতে দেওয়াল চাপা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
এরা হলেন সিরাজুল ইসলাম (৪৫) ও মোহাম্মদ আলী হোসেন (৪২)। দু'জনই আদর্শ গ্রামের বাসিন্দা।
নিহতদের এক আত্মীয় জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির উঠানে বসে গল্প করার সময় সীমানা দেওয়াল ভেঙ্গে পড়লে তাদের মৃত্যু হয়।
কক্সবাজার মডেল থানার ওসি বদরুল আলম তালুকদার জানান, জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৪ ঘ.
bdnews24