২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালখালীতে ১০ বসতঘরে আগুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জমাদ্দারহাটে ১০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 07:16 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জমাদ্দারহাটে ১০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দমকল বাহিনীর কালুরঘাট স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩ টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/১৩০৮ ঘ.