২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনামসজিদ স্থলবন্দর শনিবার থেকে ৪ দিন বন্ধ

ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে শনিবার থেকে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 06:15 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে শনিবার থেকে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে শুক্রবার নির্ধারিত সাপ্তাহিক ছুটির দিন খোলা রাখা হয়েছে বন্দর। সোনামসজিদ স্থল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম স্বাধীন জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনমসজিদ স্থল বন্দর এবং ভারতের পশ্চিম বঙ্গের মালদহ জেলার মোহদীপুর স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম আগামী শনিবার থেকে ৪ দিন বন্ধ থাকবে। আগামী বুধবার ৯ নভেম্বর বন্দরের কার্যক্রম আবার শুরু হবে। বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারক সমিতি এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১২০৭ ঘ.