সাভার, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে একটি বাড়ির সেফটিক ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার ডগরমোড়া মহল্লার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির তত্ত্বাবধায়ককে আটক করেছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডগরমোড়া মহল্লার আব্দুস সালাম মোল্লার বাড়ির সেফটিক ট্যাংক থেকে পচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।
এসআই আমিনুল জানান, লাশটি ২/৩ দিন আগের; যুবকটিকে হত্যার পর লাশটি ওই ট্যাংকের ভেতর ফেলা হয়ে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২২৫৬ ঘ.
bdnews24