২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রান্নাঘরে অজগর

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এক বাড়ির রান্নাঘরে একটি অজগর ধরা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

বাগেরহাট, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এক বাড়ির রান্নাঘরে একটি অজগর ধরা পড়েছে। বুধবার বিকালে চীপা বারইখালী গ্রামে সাত ফুট লম্বা সাপটি আটক করা হয়। বন বিভাগ জানিয়েছে, শুক্রবার অজগরটি সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পাঁচটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়। তবে সা¤প্রতিক সময়ে মোরেলগঞ্জে অজগর ধরার ঘটনা এটাই প্রথম। মোরেলগঞ্জ এস এম কলেজের প্রভাষক আব্দুল আউয়াল সাংবাদিকদের জানান, খাউলিয়া ইউনিয়নের চীপা বারইখালী গ্রামে তাদের রান্নাঘরের মাচা থেকে তার ভাবি জ্বালানি কাঠ নামাতে গেলে অজগরটিও নেমে আসে। তখন ভাবির চিৎকারে বাড়ির লোকজন এসে সাপটি ধরে ফেলে, বলেন তিনি। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র বলেন, "মোরেলগঞ্জে এই প্রথম অজগর আটকের সংবাদ পাওয়া গেছে। আমরা সাপটি উদ্ধার করে বনে অবমুক্ত করার উদ্যোগ নিচ্ছি।" সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, শুক্রবার সকালে বারইখালী গ্রামের গিয়ে অজগরটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হবে। বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ জানান, গত দুই মাসে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অন্তত পাঁচটি ছোট অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বর্ষা মৌসুমে অতি-বর্ষণ ও জোয়ারের পানিতে বনভূমি প্লাবিত হওয়ায় এসব অজগর ভেসে লোকালয়ে চলে গিয়েছে বলে ধারণা করছেন সহকারী বন সংরক্ষক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২১৫৭ ঘ.