২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল পাসপোর্টসহ দুজন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ি থেকে জাল পাসপোর্টসহ দুই জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 10:50 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি থেকে জাল পাসপোর্টসহ দুই জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দনিয়া ছনটেক তিতুমীর রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন-মো. শাহজাহান (৪৮) ও আব্দুল মালেক (৩৫)। তাদের কাছে জাল পাসপোর্ট ও মেশিন এবং বিভিন্ন কর্মকর্তার সিল পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন জন দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ভুয়া পাসপোর্ট তৈরি করে তা বিক্রিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও সাজাপ্রাপ্ত অপরাধীদের জন্যও তারা ভুয়া পাসপোর্ট বানাতো। এদিকে প্রায় একই সময় দারুস সালাম থানা পুলিশ গাবতলী পর্বত সিনেমা হলের সামনের রাস্তা থেকে বিপ্লব (৩০) নামে এক যুবককে ৮ লাখ ৪৫ হাজার জাল ভারতীয় রুপিসহ আটক করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৬৪৫ ঘ.