২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ আলতাফ নতুন পানি সচিব

পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ আলতাফ আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 06:00 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ আলতাফ আলী। ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান পদে কর্মরত এ কর্মকর্তাকে বুধবার পানিসম্পদ সচিব পদে বদলি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। গত ২ অক্টোবর পানিসম্পদ সচিব শেখ ওয়াহিদ উজ জামানকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নিয়োগ করা হলে এ পদটি শূন্য হয়। শেখ আলতাফ আলী এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিবসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২৩১০ ঘ.