২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠী পৌর নির্বাচনের ভোট আবার গণনার আদেশ

ঝালকাঠী পৌর নির্বাচনের ব্যলট পুনরায় গণনার আদেশ দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঝালকাঠী, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠী পৌর নির্বাচনের ব্যলট পুনরায় গণনার আদেশ দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। নির্বাচনে পরাজিত মেয়র পদপ্রার্থী লিয়াকত আলী তালুকদারের পক্ষে তার ছেলে মনির তালুকদারের দায়ের করা মামলায় জেলা নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক হাবিবুর রহমান ছিদ্দিক মঙ্গলবার এই আদেশ দেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী সাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোট কারচুপি, প্রশাসনিক অনিয়ম, অবৈধ ব্যালট জমা পড়াসহ বিভিন্ন অভিযোগে ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে এই মামলা করা হয়েছিল। আদালত আগামী ১৬ নভেম্বর ব্যালট পুনর্গণনার দিন ধার্য করেছে। চলতি বছর ২৪ মার্চ ঝালকাঠী পৌরসভার নির্বাচনের পর স্থানীয় আওয়ামী লীগ নেতা আফজাল হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরাজিত প্রার্থী লিয়াকতের ছেলে মনির তালুকদার ২৮ অক্টোবর সেই ভোট বাতিলের দাবিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৮১৫ ঘ.