২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা

যশোর জেলা বিএনপি'র সহ-সভাপতি গোলাম রেজা দুলুর বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

যশোর, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর জেলা বিএনপি'র সহ-সভাপতি গোলাম রেজা দুলুর বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা হয়েছে। সোমবার রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোরের সহকারী পরিচালক এসএম বোরহান উদ্দীন। কোতোয়ালি থানার ওসি আশরাফ হোসেনে জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গোলাম রেজা দুলুকে তার বৈধ সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেয় দুদক। তার দেওয়া হিসাবের ব্যাপারে গত ২০০৮ সালের ২৬ অগাস্ট থেকে দুদক তদন্ত শুরু করে। তদন্তে দুলুর হিসাব বর্হিভূত এক কোটি ২৮ লাখ ৬৮ হাজার ২৮৭ টাকার সন্ধান পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০২৬ ঘ.