বরিশাল, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলায় কম্পিউটার মেরামত করতে গিয়ে তড়িতায়িত হয়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
মৃত এইচ এম রুম্মান (১৭) গৌরনদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। তার বাবার নাম সাহেব আলী হাওলাদার। বাড়ি গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামে।
পরিবারের সদস্যরা জানান, রুম্মান মঙ্গলবার দুপুরে কম্পিউটার মেরামত করতে গিয়ে তড়িতায়িত হন। গৌরনদী হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮৩৬ ঘ.
bdnews24