২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বানিয়াচংয়ের সুবিদপুরে নতুন চেয়ারম্যান আবুল কাশেম

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবুল কাশেম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

হবিগঞ্জ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবুল কাশেম চৌধুরী। সোমবার এই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। সন্ধ্যা পৌনে ৬টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জালাল উদ্দিন এ ফল ঘোষণা করেন। আবুল কাশেম চৌধুরী গরুর গাড়ি প্রতীক নিয়ে ৪৭২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী আব্দুল মোক্তাদির চৌধুরী অপু দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৪১ ভোট। আগের চেয়ারম্যান আমীর আলী চৌধুরী নির্বাচিত হওয়ার ২২ দিন পর (শপথ গ্রহণের আগে) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.