২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বৃদ্ধ খুন

জমি নিয়ে বিরোধের জেরে জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় এক বৃদ্ধকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

জামালপুর, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় এক বৃদ্ধকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার সকালে ধারাবর্ষা গ্রামে নিহত হন ওই এলাকার আব্দুস ছাত্তার (৬৫)। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সরিষাবাড়ি থানার ওসি আসলাম উদ্দিন জানান, সকাল সাড়ে ৯টায় ধারাবর্ষা গ্রামের আব্দুস ছাত্তার ও তার প্রতিবেশী আব্দুস সালামের মধ্যে বাড়ির সীমানা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সালামের লোকজন ছাত্তারকে কুপিয়ে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার চারজন হলেন আব্দুস সালামের স্ত্রী রওশন আরা, প্রতিবেশী আফজাল, শাহীনা ও জরিনা। পুলিশ কর্মকর্তা আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮১৭ ঘ.