নড়াইল, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- নিজের স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে নড়াইলের একটি আদালত।
সোমবার জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান এ রায় দেন।
এ সময় দ-িত ইউসুফ মোল্লা (৩৮) আদালতে উপস্থিত ছিলেন। ইউসুফ সদর উপজেলার ছাগলছিড়া গ্রামের খালেক মোল্লার ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি রাতে ইউসুফ নিজ বাড়িতে তার তৃতীয় স্ত্রী সাবিনা আক্তারকে (২৫) শ্বাসরোধ করে হত্যা করে।
পরে প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে আসামিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় নিহতের চাচা পিলু সিকদার বাদী হয়ে পরদিন সকালে ইউসুফ মোল্লাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব আলী এ বছরের ২৫ এপ্রিল এ মামলার অভিযোগপত্র দেন।
মামলায় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৩৯ ঘ.
bdnews24