২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে তিন শিবিরকর্মী আটক

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণের সময় তিন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 11:30 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

সিলেট, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণের সময় তিন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের ¯œাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা শেষে মদনমোহন কলেজ কেন্দ্রে তারা লিফলেট বিতরণ করছিলেন। এরা হলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের মোস্তাফিজ আহমদ (২০), মুরারী চাঁদ কলেজের সমাজবিজ্ঞান বিভাগের আব্দুর রহমান সিদ্দিক (২২) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র নুরুজ্জামান রাসেল (২২)। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান আলী জানান, তারা পরীক্ষা শেষে লিফলেট বিতরণ করে পরীক্ষার্থীদের তাদের ভাবধারার প্রতি প্রভাবিত করার চেষ্টা করছিলেন। এ ঘটানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭২৭ ঘ.