বাগেরহাট, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের গাংনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শিকদার উজির আলী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বুধবার দিনভর ভোট গ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ফলাফল ঘোষণা করেন।
সীমানা সংক্রান্ত জটিলতার কারণে চলতি বছরের ৩১ মার্চ ও ৫ মে দুই দফায় এই ইউনিয়নে নির্বাচন স্থগিত হয়। গাংনী ইউপি নির্বাচনের মধ্যদিয়ে জেলার নয়টি উপজেলার ৭৫টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হলো।
রিটার্নিং কর্মকর্তা জানান, শিকদার উজির আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত মো. জাকির হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৪৩ ঘ.
bdnews24