২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে হরিণের মাংস ও মাথা উদ্ধার

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকা থেকে হরিণের মাংস-চামড়া ও মাথার খুলি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 11:46 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

বাগেরহাট, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকা থেকে হরিণের মাংস-চামড়া ও মাথার খুলি উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে রেঞ্জের ডিমের চর এলাকায় একটি ট্রলার থেকে এসব জিনিস উদ্ধার করা হয় বলে জানান বন কর্মকর্তারা। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো সাংবাদিকদের জানান, হরিণের এক মণ মাংস, তিনটি মাথা ও দুটি চামড়া উদ্ধার করা হয়েছে। আটক মাংস ও চামড়া মাটিচাপা দেওয়া হয়েছে এবং মাথা দুটি প্রক্রিজাতকরণের জন্য বাগেরহাটে নিয়ে যাওয়া হয়। মিহির জানান, বন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে চোরাই শিকারীরা পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৩৩ ঘ.