২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে নয়াদিগন্ত প্রতিনিধি হামলায় আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধির উপর হামলা চালিয়েছে কয়েকজন ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 06:14 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধির উপর হামলা চালিয়েছে কয়েকজন ছাত্র। বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে ক্যাম্পাসে সোহরাওয়ার্দী হলের মোড়ে মাহবুব তামিমের উপর এ হামলা চালানো হয়। তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে বলে প্রক্টর নাসিম হানান জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার কথা শুনেছি। আহত ছাত্রটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সেক্রেটারি সুজন ঘোষ জানান, বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের বগিভিত্তিক একটি সংগঠনের ছাত্ররা মাহবুব তামিমের উপর হামলা চালিয়েছে। হামলায় তার নাক ও মুখ থেকে রক্ত ঝরতে থাকে বলে তিনি জানান। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পরপরই ক্যম্পাসে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কারা এ হামলা চালিয়েছে তা তিনি বলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/০০০০ ঘ.