সুনামগঞ্জ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সুনামগঞ্জের দিরাই উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে কুলিয়ারকাপন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এরা হলো গ্রামের আজিজুল ইসলামের মেয়ে সায়মা (৭) ও ইকরাম মিয়ার মেয়ে রাবিনা (৮)।
দিরাই থানার ওসি নুরুল আফসার জানান, শিশু দুটি উঠোনে বসে খেলা করছিল। এক পর্যায়ে তারা পাশের খালে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর খালে তাদের লাশ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৩৬ ঘ.
bdnews24