গোপালগঞ্জ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার কুশলী গ্রামে সোমবার সকাল ৭টা থেকে দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।
টুঙ্গিপাড়া থানার ওসি মাজহারুল হক ও হাসপাতালে চিকিৎসাধীনরা জানিয়েছেন, গ্রামের মোকাররম আলী সিকদার ও হাসমত আলী শেখের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিলো। ২০/২২ দিন আগে স্থানীয়রা জায়গার বিরোধ মিটিয়ে দেয়। কিন্তু রাস্তা ও সীমানার একটি গাছ নিয়ে বিরোধ রয়ে যায়।
রোববার হাসমত আলী বাড়িতে পাকা দালানের কাজ করার সময় সীমানার ওই গাছের সঙ্গে একটি বাঁশ বাঁধেন। এ সময় মোকাররম আলীর ছেলে দুলাল ও কাজল তাদের গালিগালাজ করে। এর জের ধরেই সোমবার দুই পক্ষের সংঘর্ষে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫২৫ ঘ.
bdnews24