ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের ৬ এর 'গ' ও 'ঘ' ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে আদালত।
রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।
আগামী তিন সপ্তাহের মধ্যে ভূমি সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে হবে।
এর আগে সকালে সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাই হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যরিস্টার ইমতিয়াজ ফারুক। এ সময় সরকারপক্ষে ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিস্টার এবিএম আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।
ওই দুই ধারায় বলা হয়েছে- কোনো অর্পিত সম্পত্তি বা শত্র" সম্পত্তি যদি কারো কাছে স্থায়ীভাবে হস্তান্তর বা ইজারা দেওয়া হয়, তাহলে তা আর মূল মালিককে ফেরত দেওয়া হবে না।
পরে ইমতিয়াজ ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুলে শত্র" সম্পত্তি (সংশোধন) অর্ডিন্যান্স-১৯৭৬ জারি ও এর অধীনে করা যাবতীয় কার্যক্রম এবং শত্র" সম্পত্তি (রহিতকরণ) আইন-১৯৭৪ পাসের পরে কোন সম্পত্তিকে 'শত্র" সম্পত্তি' তালিকায় যুক্ত করা কেন আইনি কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- তাও জানতে চাওয়া হয়েছে।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার ডিফেন্স অফ পাকিস্তান অর্ডিন্যান্স এবং ডিফেন্স অফ পাকিস্তান রুলস জারি করে। এতে ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্র"য়ারি পর্যন্তএই ভূখণ্ডের যেসব নাগরিক ভারতে যান তাদের সম্পত্তি 'শত্র" সম্পত্তি' ঘোষণা করা হয়। এ আইন ওইসব সম্পদ বাজেয়াপ্ত করারও বৈধতা দেয়।
আইনে ১৯৬৫ থেকে ৬৯ এর মাঝামাঝি সময়ের কথা বলা হলেও ১৯৪৭ সালে দেশত্যাগী অনেক হিন্দুর সম্পত্তির অধিকারও কেড়ে নেওয়া হয় একই আইনে। এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এই আইনের মাধ্যমে অনেক পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।
স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ সরকার আইনটির নাম বদলে 'অর্পিত সম্পত্তি আইন' করে। ১৯৭৪ সালের ২৩ মার্চ এক আদেশে আইনটি বাতিল করা হয়।
২০০১ সালে ১১ এপ্রিল ক্ষমতা ছাড়ার কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার অর্পিত সম্পত্তি প্রত্যাপর্ণ আইন-২০০১ জারি করে। এতে অর্পিত সম্পত্তি সংক্রান্ত আগের সব আইন বাতিল করা হয়। মূল মালিকদের ফিরিয়ে দেওয়ার জন্য ১৮০ দিনের মধ্যে অর্পিত সম্পত্তির একটি তালিকা তৈরির কথাও বলা হয়।
তবে নতুন আইন বাস্তবায়নের আগেই বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় গিয়ে তা সংশোধন করে। যার মধ্যে ১৮০দিনের সময়সীমাকে বদলে অনির্দিষ্টকাল করা হয়। ফলে সেই তালিকা আজও চূড়ান্ত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৯১০ ঘ.
bdnews24