ঝিনাইদহ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার সকাল ১১টায় উপজেলার কবিরপুর চৌরাস্তা মোড়ে 'একতা যুব সংঘ' এর উদ্যোগে মানববন্ধন শেষে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থী, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ অংশ নেয়।
তারা জানান, শৈলকুপার গাড়াগঞ্জ-হাটফাজিলপুর রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় অনেক খানা-খন্দের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে সড়কটি।
উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার বলেন, শৈলকুপার সঙ্গে যোগাযোগের একমাত্র সকড়টি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
বিভিন্ন ফোরামে সড়কটি সংস্কারের দাবি জানালেও কেউ এটি মেরামতে এগিয়ে আসছে না বলে জানান উপজেলা চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫১৭ ঘ.
bdnews24