পাবনা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে পাবনায় এক রিকশাচালককে পিটিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
শনিবার বিকালে শহরের জুগিপাড়া মহল্লায় এ ঘটনায় নিহত রিকশাচালকের নাম হাসু মিয়া।
সদর থানার ওসি এনায়েত উদ্দিন জানান, বিকাল সাড়ে ৫টার দিকে রিকশা ভাড়া নিয়ে দুই যাত্রীর সঙ্গে হাসু মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে যাত্রীরা হাসু মিয়াকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাসু মিয়া সদর উপজেলার গয়েশপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থানায় মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৩ ঘ.
bdnews24