২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে হেরোইনসহ গ্রেপ্তার ১

জামালপুর সদর উপজেলা থেকে হেরোইন ও নগদ অর্থসহ একজনকে গ্রেপ্তার করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

জামালপুর, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর সদর উপজেলা থেকে হেরোইন ও নগদ অর্থসহ একজনকে গ্রেপ্তার করছে পুলিশ। শনিবার দুপুরে নান্দিনা পূর্ব বালিয়াপাড়া গ্রামে এ অভিযানে গ্রেপ্তার হন ওই এলাকার আব্দুল করিম ছক্কু (৪৫)। জামালপুর সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানান, মাদক ব্যবসায়ী আব্দুল করিম ছক্কুকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুইশ' গ্রাম হোরোইন ও হেরোইন বিক্রির দুই লাখ এক হাজার টাকা উদ্ধার করা হয়। ওসি আরো জানান, উদ্ধার করা হেরোইনের মূল্য প্রায় ২০ লাখ টাকা। ছক্কু দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৮ ঘ.