২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতকড়া নিয়ে আসামির পলায়ন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হত্যামামলার এক আসামি হাতকড়া নিয়েই পালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হত্যামামলার এক আসামি হাতকড়া নিয়েই পালিয়েছে। দিদার হত্যামামলার এ আসামি হলেন শফিকুল ইসলাম। বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তারের পরপরই শফিক পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। আশুগঞ্জ থানার ওসি জমশেদ আলম সাংবাদিকদের বলেন, উপজেলার তালশহরের মধ্যপাড়ায় বিকালে শফিককে গ্রেপ্তার করা হয়। "শফিককে হ্যান্ডকাপ পরিয়ে থানায় আনার পথে ধস্তাধস্তির এক পর্যায়ে সে পালিয়ে যায়," বলেন তিনি। শফিককে পুনরায় গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৪৭ ঘ.